আমি এক সিরিয়ান
তোমাদের দেশ নাচে উল্লাসে , গায় যুদ্ধের জয়গান
আমার স্বদেশ কাঁদে অবিরাম ,আজ তার লুন্ঠিত সম্মান |
তোমরা সবাই আমন চেয়েছ ,তাই বোমা ফ্যালো অনায়াসে |
আমার ভাই রা লাশ হয়ে নীল সাগরের জলে ভাসে
আল্লাহ হয়েছে নির্বাক আজ , লুকিয়েছে তার মুখ ,
রক্তের স্রোতে ভরেছে সাগর, তবু মেটেনা ওদের ভুখ |
ইসলাম মানে শান্তির বাণী, নয় যুদ্ধের পাঠশালা
সেসব ভুলে আজ একদল খেলে নরহত্যার লীলা |
কালো মুখোশের আড়ালে আজ বিকৃত মানবতা
কত শিশু বেঘর হয়েছে , হারিয়েছে পিতামাতা |
আমরা হয়েছি রিফিউজি আজ ,আমরা যে দিকভ্রান্ত
জীবন থেমেছে তবুও থামেনা ,মানুষ কাটার যন্ত্র |
পশ্চিমী সব দস্যুরা এসে আমার দেশকে লুটে
অনাথ শিশু রা কাঁদে অনাহারে তবু খাবার নাহিকো জুটে |
এখানে কখনো ওঠেনা সূর্য ,না প্রাণ খুলে কেউ হাসে |
কত আইলান নিস্থর দেহে সাগরের জলে ভাসে |
তোমরা মানুষ আমরা যে পশু , আমাদের বেঁচে থাকা বড় ভয়
লাশ হয়ে মোরা খুঁজে চলি শুধু মৃর্ত্যুর আশ্রয় |

No comments:
Post a Comment