Tuesday, August 18, 2015


যাওয়ার বেলা






অনেক  আশায়  বুক  বাঁধে   মা  রোজ  দাঁড়ায়   দরজা  খুলে
কখন  যে  তার  আসবে  ছেলে   ফিরবে  মা  এর  কোলে


শেষে  একদিন  খবর  এলো  ভাঙ্গলো  মা এর সুখের  ঘর
ছেলে  যে  তার  আসবেনা  আর  ঘুমিয়ে  আছে  চিরতর

আর  সাথে  একটা  ছোট   চিঠি  তার  ছেলের  হাতে  লেখা
এই  জনমে   হবেনা  আর   মা  এর  সাথে  দেখা

লিখেছে  সে  অনেক  কথা  অনেক যত্ন  করে
মা  বলে  সে  ডাকবে  কবে  ফিরবে  নিজের  ঘরে

মাগো  আমি  কথা  দিলাম  এসব  আবার  চলে
সেই  মেঠোপথ  ধরে  আবার  ফিরব  যে  তোর্  কোলে

যুদ্ধক্ষেত্রে একদিন   গুলি  লাগলো  যে তার  বুকে
ঘরে  ফেরা  হলনা  আর  পেলনা  তার  মা  কে


যাওয়ার   সময়  মনে  মনে  অনেক  কথা  বলে
সময়  যে  আজ   ফুরিয়েছে তাই  যেতেই  হবে  চলে

মা ,এখন  আমি  চললাম   কোন  সে  ঘুমের দেশে
তোর্  ছেলে  মা  শহীদ  হলো  দেশ  কে  ভালোবেসে

তোর্  কোলে  মা  জন্মেছিলাম  সাঁঝের  আলো  হয়ে
লালনপালন  করলি  আমায়  অনেক  কষ্ট  সয়ে

ছোটবেলায়  স্বপ্ন  ছিল  বীর  যোদ্ধার  সাজে
বড় হয়ে   নামব  আমি  দেশ  রক্ষার  কাজে

মাগো তোর্  দুচোখ  ভাসবে জানি  হারাবে তোর্  হাসি
সার্থক   মানব  জনম  আমার  এবার  তবে  আসি

বীরের  মৃর্ত্যু  পেলাম  যে   তাই  যাচ্ছি  অনেক  সুখে
বারে  বারে  ফিরব  আমি  সব  মায়েদের  বুকে

Saturday, August 15, 2015

স্বাধীনতা তখন স্বাধীনতা এখন 


( কারার ওই লৌহ কপাট ভেঙ্গে ফ্যাল কর রে লোপাট )


এখানে ছিল সুজলা সুফলা স্বপ্নপুরী
মাথার উপরে আকাশ ছিল নীল

এখানে জীবন ছিল মায়ামমতায় মাখা
ছিল আজান আর শাঁখের সুরের মিল

এখানেই এভাবেই কেটে গেছে কত যুগ
নদীমাঝে বয়েছে প্রেমের ধারা

এখানে হিমালয় আর সাগরের বিশালতা
এখানে মানুষ কখনো হয়নি স্বজনহারা

কত জাতি আঘাত হেনেছে যুগে যুগে
বারে বারে শুধু যুদ্ধের পরোয়ানা

বুলেট আর বারুদের কালো ছায়া
অক্ষত তবু শান্তির সামিয়ানা

জাহাঙ্গীর এর দরবারে বনিক দূত
চোখে লোভ আর আমার স্বদেশ জয়ের স্বপ্ন

বয়েছে রক্ত আসমুদ্র হিমাচলে
স্বাধীনতা আমার  হয়েছে বিপন্ন

ক্ষত বিক্ষত হযেছে দেশের মাটি
আকাশে সূর্য ঢেকেছে চোখের জলে

আমাদের কভু হয়নি যে পরাজয়
সব শৃঙ্খল ভেঙ্গেছি মোদের বলে

পলাশীর মাঠে দেখিয়েছি বিক্রম
মনে পরে সেই আঠারশো সাতান্ন

অসীম সাহসে গর্জে উঠেছে প্রাণ
শত্রুকে মোরা করেছি ছিন্নভিন্ন

যৌবনের কঠিন বজ্রাঘাতে
কেপেছে জালালাবাদ কেপেছে বুড়িবালাম

কত ক্ষুদিরাম অকালে গিয়েছে ঝরে
গর্জে উঠেছে আমার চট্টগ্রাম

লাঠি হাতে সেই বৃদ্ধ গিয়েছে হেঁটে
বুক ভরা তার অদম্য প্রত্যয়
বীর যোদ্ধার সেই 'জয় হিন্দ' ডাকে
হযেছে আমার স্বদেশ মাতার জয়

পেয়েছি আমরা চিরমুক্তির স্বাদ
সব ফুল পড়েছে এক সুত্রে গাথা
জীবন হযেছে ত্রিবর্ণরঞ্জিত
তোমার আমার স্বপ্নের স্বাধীনতা

(স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হায় কে বাঁচিতে চায় )

আজ অনেক বছর পরে
 দুঃসময়ের হাত ধরে 
এসেছে আরেকটা  মধ্যরাত আর সাথে নিয়ে শ্মশানের হাহাকার 

এই অন্ধকারের কোথায় যে শেষ
 কৃত্রিম আলোয় ঢেকেছে আমার স্বদেশ 
স্বপ্নের অপমৃর্ত্যু আর স্বদেশী আত্মার বিদ্রোহী চিত্কার 

হারিয়েছে সব সুখের গান
 ভাইয়ের রক্তে রক্তস্নান 
নীতিহীনতায় জীবন পরেছে বাঁধা 

আল্লাহ হারিয়েছে তার ডাক 
যিশু নিস্প্রান নির্বাক 
মুছে গেছে প্রেম হারিয়েছে কৃষ্ণরাধা  

মিলেনা যে তাই সুখের স্পর্শ 
অভিশপ্ত ভারতবর্ষ 
স্বাধীনতা আজ হারিয়েছে তার ভাষা 

এখানে বেঁচে থাকা শুধু ভয়
 প্রতিদিন সত্যের পরাজয় 
এখানেই নেই কোনো সুখ আছে শুধু হতাশা 

বিপ্লবের রব উঠেছে আবার 
 প্রতিবাদ হোক দুর্নিবার 
একসাথে চলো একসাথে হাত ধরো

জ্বালাও আলো জ্বালাও আগুন 
যৌবনে আজ এসেছে ফাগুন 
বিদ্রোহ হবে আরও ইস্পাত দৃঢ় 

ইতিহাস প্রস্তুত ঘরে ঘরে 
বিদ্রোহী গান উদাত্ত স্বরে 
আজ শোধ হয়ে  যাক  মা এর রক্ত  ঋণ 

আহত মোদের জ্যাত্তাভিমান 
তাই মুছে যাক সব ব্যবধান 
আমার ভারত হবে আবার স্বাধীন 

Friday, August 14, 2015




ঠান্ডা লড়াই

এখনো  লড়ে চলেছি ………আমি  আর  তুমি
দুজনে  দুই দিকে  ……….কখনো  তোমার  দিকে  বা  কখনো  আমার  থেকে  মুখ  ফিরিয়ে
এভাবেই  ঠান্ডা  লড়াই  চলতে  থাকবে ,,,,,,,,,হয়ত   চলবে  আরো  বেশ  কয়েকটা  বছর .
নাহলে   বা  মাঝপথে  মুখ  ফিরিয়ে  চলে  যাবে  তুমি
উত্তরের  থাকবেনা  কোনো  প্রত্যুত্তর .....


প্রশ্নগুলো  বাতাসে  শুধু   ভাসতে  থাকবে .......বেলুন  এর  মত
যেমন   করে  প্রাণবায়ু  টুকু  বেরোলে  সেই  বেলুন  ও  কথায়  ঝরে  পড়ে
প্রেমের  চিহ্নটুকু  মিশে  যাবে  পথের  ধুলোয় ….
আর  সেই  প্রেম  জলে  ভেসে  জমা  হবে  কোন  হৃদয়ের  অন্ধকারে
ভালবাসা  আর  মন্দবাসার ফারাক  বিস্তর ....


যদি  আর হয়ত  নিয়েই  জীবন
ভেসে  চলছে  অনিশ্চয়তার  দোলাচলে …
উত্তর  খুঁজে  লাভ  নেই  তাই  কোনো  আসলে  প্রশ্ন  গুলোয়  worthless…….
আমরা  তো  এখনো  ভালোবাসি একে  অন্যকে  শুধু  বুঝতে পারিনা  কেউ
আসলে  আমি  তুমি  এখনো  চাদরে  ঢেকে  আছি  মুখ
প্রেম  যেন  কঠিন  প্রস্তর …


বেলা শেষে



ছিলেম   তোমার  খেলার  সাথী  আজ  ফুরিয়েছে  সেই  খেলা
ফিরতে  হবে  রিক্ত  হাতে  আজি  যাওয়ার   বেলা
আজ  নতুন  তোমার  আয়োজন  নতুন  সুরের  গান
রাঙাবে  তুমি  নতুন  রঙ্গে  ছাড়িয়ে  পিছু  তান
রং  বেরঙের  ফুলের  সাজে  প্রেমের  আঙ্গিনায়
ছড়িয়েছিলে    সুবাস  তুমি  মনের  ঠিকানায়
আজ  কাঁদবে  সেথা  লতা  পাতা  জমবে  ধুলোর  রাশি
আমার  চোখে  কান্না  থাকুক  তোমার  মুখে  হাসি


ফিরে যেতে চাই


বহুরুপী  তুমি  খুজেছি  তোমায়  সতসহস্রবার  
ছুটিয়া  গিয়াছি বহুদূর আর  স্বপ্নের  পারাবার
চেয়েছি  শুধু  তোমার  স্পর্শ  জনম  জনম  ধরে
ছিল  নিষিদ্ধ  এই  প্রেম  আমার  নীরবে  গিয়েছে  ঝরে
প্রাচীন  প্রেমের  ইতিহাসে  মুছে  গেছে  মোর  নাম
ছিন্ন  হেছে  গাথা  প্রেমহার  হারায়েছে  তার  দাম
তবু  মনে  রেখো বার বার এই চেনা পথ খানি ধরে
ফিরিয়া আসব শুধু  একবার  তোমাকে  পাওয়ার  তরে
প্রেমের  পিপাসা  পূর্ণ  হয়নি   অনন্তকাল  হতে
নিস্থর  ছাই আমি হয়ে গেছি তাই  ভাসিতে  পারিনি  স্রোতে
তবুও  আমার  রয়েছে  শপথ  তোমার মনের  মাঝে
পুরাতন  প্রেম  হারবেনা  কভু  ফিরিবে  নতুন  সাজে



কল্পনাজাল


সে   এক  নিঝুম  রাত্রি  কথা
আর   উত্তরে  হাওয়া  বয়ে আনে  প্রেমের  নির্মমতা
তুমি  ভাবছ  চাইছি  আমি  মনে  মনে  তোমার  নির্লজ্জ  উষ্ণতা
হয়ত  এটাই  সত্যি  আমার  ইচ্ছে  জাগে  আমার  উপরে  তোমার  শরীর চাদরের  আস্তরণ
জন্ম  নেবে  নতুন  আগুনের  শিখা  আর  অভূতপূর্ব  শিহরণ
ঘন সবুজ  শেওলায়   ঢাকা  এই  পুরনো  দেয়াল
আর বিছানায়  আঁকা  হবে  মায়াবী  স্বপ্নজাল
আঁধার  কালোতে  তোমার  উন্মত্ত  আহ্হবান
লাজুক  অবয়বে  আমার  কামনার  ঘ্রাণ
সকল  নিয়ম  ভেঙ্গে  ডাক যদি   তোমার  বক্ষ  মাঝে
আবার  অচেনা  তুমি  নির্বসনা   অসনগায়িত  সাজে
চারিদিক  তীব্র  শীতল  আর আমার  শরীরে পড়ে গরম  নিশ্বাস
মুহুর্তে  ভেঙ্গে  যাব  জীবনের  সব  বিশ্বাস
তোমার  পৃথিবী  ভুলে  একলা  আবার  বাস্তবের  পথে
সত্যের  বোঝাপড়া  শুধু   আজ  মিথ্যের  সাথে

Thursday, August 13, 2015

A soldier's mother.


I stand ,I live and each moment I cry
Till my last breath,never my grief will dry.
How will I try to hold back my tears
Few months back he died thousands years it appears.

Warrior my son has seen only nineteen springs
My paradise shattered although pride it brings.
Last time he came,one year back and spent few days.
Haunting childhood dreams,his life was scattering rays.

He fought his enemies  and had vowed to defend
- his motherland but his mother's agony impend.
He kept his promise and in that coffin lies my warrior son
I dont know how to live my days ,how to live alone.

He will remain unsung though he turned into ashes in war and strife
the world won't mourn in his passing,though he offered his life.
I am the bereft mother,I wish not again to weep
My soldier son never dies ,he will never sleep.

Wednesday, August 12, 2015

বারবনিতা


মাত্র কিছু  টাকা দিলে যাবে আমায় কেনা
হাজার মেয়ের মাঝে আমায় সহজে যাই চেনা

কখনো বা দাম বাড়িয়ে মান ইজ্জত সব হারিয়ে
বিকায় আমার দেহ থাকি আমি যে আনমনা
বিকাই আমার জান বিকাই আমার মান
আমি আজ বারবনিতা আমি বারাঙ্গনা
 

দিনের শেষে কাজের পরে
দেখি সব মেয়েরা ফিরছে ঘরে
আমার তখন কাজের শুরু  রঙিন  হলাম আমি

অনেক আমি হিসাব করে
বাজার থেকে  সস্তা দরে
নিজেকে  শুধু বেচার তরে মাঝ রাস্তায় নামি

পানের দোকান চলত বাবার
শুধু দুপুর রাতে জুটতো খাবার
তবু আমার ই দুটি চোখে স্বপ্ন ছিল ভরা

মনে পড়াশুনোর  ইচ্ছে ছুটে
শুনেছি পড়লে ভালো চাকরি জুটে
ভেবেছিলাম স্বপ্নটা কে সত্যি যাবে ধরা

দিদি আমার ভীষন কালো পেয়ে কপাল গুণে পাত্র ভালো
যা কিছু ছিল সব হারিয়ে বাবা দিদির বিয়ে দিলে
গরিবের আবার ভাগ্য নাকি পনের টাকা অনেক বাকি
দিদি কে তারা তুলবে ঘরে পনের টাকা পেলে

হটাত করে আমায় ফেলে বাবা আমার গেল চলে
চোখের জলে নিভলো আগুন এলাম দিদির বাড়ি

মরলো দিদি আগুনে পুড়ে  গেল স্বপ্ন ভেঙ্গে চুরে
এই দুনিয়ায় একলা আমি সবার সাথে আড়ি

চাকরি দেবার গল্প দিয়ে
দিদির বর আমায় নিয়ে
বেচলো আমায় গলির মাঝে পেল কযেক হাজার টাকা

শুতে হবে বাবুর সাথে
সবাই এসে যাবে লুটে
বিনিময়ে মিলবে টাকা মিলবে খাওয়াথাকা

আজ এভাবেই জীবন চলে
স্বপ্ন পুড়ে আগুন জ্বলে
পথ হারানো ক্লান্ত পাখি
নিজের সাথে একলা থাকি

"অন্ধ কানায় পথের ধারে
গান শুনিয়ে ভিক্ষে করে"
জীবন আমার গেছে পুড়ে
বুকের মাঝে রক্ত ঝরে
নিয়ে যাব আগলে করে একটুকু মান বাঁচার তরে
আর বাকি সব শূণ্য করে ফিরব আমি শূণ্য  ঘরে

Tuesday, August 11, 2015



পরাজিত

নাগরদোলার মতো ঘুরে ঘুরে বারবার এই দিন আসে ফিরে
পোড়া  ছাই দিয়ে ঢাকা এই মন দগ্ধতার শিহরণ নগ্ন শরীরে
দরজায় কড়া নাড়ে কোন কবিসত্বা আর ভেতরে জেগে ওঠে এক কাপুরুষ
বর্শা ফলকের মতো জিব নেড়ে সাড়া দেয় এক অবয়বী অমানুষ
পকেট এ সাদাফুল আর মনে পুণ্যের লোভ
কবি তোমায় সবাই জানাবে প্রনাম তাও তোমার একরাশ ক্ষোভ

আজ তো তোমার দিন তাও পড়েছ তুমি কবিতায় ঢাকা
সবার মনে থাকার দিন শেষ বই এর পাতায় শুধু ছবি হযে থাকা
নুন আর পান্তার লড়াই এ নিহত বিবেক রার বিক্রিত বিশ্বাস
তোমার কাছে মিথ্যে প্রতিশ্রুতি আর নিজের মনে গোপন সন্ত্রাস
তোমার শান্তিনিকেতন ঢেকে গেছে বিষাক্ত ধুলায়
নিশব্দে রচে ওঠে জীবনের ঘৃণিত অধ্যায়

জ্ঞান অবজ্ঞান মুছে মুখ থুবরে পড়েছ তুমি সজোরে
পৃথিবীর পুস্পিত শয্যায় ধরেছে আগুন
  হে আচার্য্য ভস্ম তুমি সময়ের ঘরে
চারিদিকে সব মাথা কাটা লাশ করে উলঙ্গ বিলাস
কবি তুমি মুখ লুকাও এখনো আসেনি সুদিনের আকাশ

Monday, August 10, 2015



প্রহসন


বুক আমার জমাট পাথর চাপা
মনের মাঝে পোড়া কাঠ এর ঘ্রাণ

কস্টোগুলো জম্ছে অবিরতো
জীবন আমার চোখ এর জলে স্নান
ঝড় এর রাতে পড়লো ভেঙ্গে আলো
ঘরে আমার নামলো অন্ধকার

আকাশ জুড়ে রঙ্গিন মেঘ এর খেলা
আমার আকাশ ধূসর ক্যানভ্যাস
সুখ জেনো মিথ্যে প্রতিসৃতি
জীবন আমার সত্যি পরিহাস

একা একা চলছি আমি .পথ
স্বর্গ নরক রাস্তা মনে নাই
 বেছে থাকা মানেই প্রহসন
তবু এভাবেই বেছে থাকতে চাই

কিছু  কথা
আর কতদিন  রাখবে ধরে  যেতেই  আমায়  হবে  চলে
নিভবে  বাতি আমার  ঘরে  বলবে যখন  খেলার  ছলে
এবার  তবে  আসি
তোমায়  আমি  দিইনি  ফাকি  রইলো  শুধু  স্বপ্ন  বাকি
পথ  হারানো  একলা  পাখি  গানের  সুরে  তোমায়  ডাকি
তোমার  নয়ন  অশ্রু  ভেজা  আমার  মুখে  হাসি 
রয়েছ  কেন মুখ  লুকায়ে
 জীবন  নদী  যায়  শুকায়ে
চির  সখা  প্রিয়া  মোর  আজি   আমার  হৃদয় সাজে
নেবে   আমায়  কাছে  টানি
তোমার  অমৃত  পরশ  খানি
ছড়াও  আমার  প্রানের  পরে আমার  হৃদয়  মাঝে  


The departing soul

sunshine greets the morning ,time wipes off all grief
I long to feel it again yet wish this moment go brief

Eternity embraces my soul,lull my agonies to peace
Let me not to be deceived again, my fate will find it's niche

The sky above, burning stars dazzle through night
Ashen blood flows like a river -I'm the aimless spright

Let me call it a day in this night of storms and cold
stars kissing your foot,my story remained untold

Death is ever so pleasant never I wish to return
You were bound to laugh as I was destined to burn

To feel what is love -nothing but a wrenching heart
Thus you touched my soul to see my love depart



Anguish

wondering alone how had we together crossed many bridges
Sailed through the ocean traversed the mountain ridge
some were smooth Time to time some very bumpy
Reneged on the contract that we signed made my life grumpy
lernt many lesson learned the painful way
Got knockled down as I joined the fray.
Anguish vanishes like smoke still I want to cry
let me live unseen let my tears dry


Despair

Now you are far off
I don’t know how to pass my days on
How can I believe that those days are now gone


Flower blooms. but it seems,  the wound of my heart appears
With this wrenching pain,
I don’t know how to survive in these lonely years

When the star blinks,they are going to die
You took my breath away
Made my heart crying, since the moment of Good-Bye

Moon hides behind the clouds……..the whole world takes a deep breath
Everytime I want  to sink, still I escape the grip of death


What keeps me waiting for you
Alone on a hillside, loving wind and sun,
Every moment I see you on the way to my home
Thousands of lonely stars may run.

My heart bleeds
You are miles away yet I see you here with me
Every day I think of you and miss you,
as my agony spreads open like a sea.


But oh! Every moment of my life
missing  you with the warm touch of the wind,
Gazing endlessly on the way
That once you will come to me to fill my empty mind.