বেলা শেষে
ছিলেম তোমার খেলার সাথী আজ ফুরিয়েছে সেই খেলা
ফিরতে হবে রিক্ত হাতে আজি যাওয়ার বেলা
আজ নতুন তোমার আয়োজন নতুন সুরের গান
রাঙাবে তুমি নতুন রঙ্গে ছাড়িয়ে পিছু তান
রং বেরঙের ফুলের সাজে প্রেমের আঙ্গিনায়
ছড়িয়েছিলে সুবাস তুমি মনের ঠিকানায়
আজ কাঁদবে সেথা লতা পাতা জমবে ধুলোর রাশি
আমার চোখে কান্না থাকুক তোমার মুখে হাসি
No comments:
Post a Comment