Friday, August 14, 2015




কল্পনাজাল


সে   এক  নিঝুম  রাত্রি  কথা
আর   উত্তরে  হাওয়া  বয়ে আনে  প্রেমের  নির্মমতা
তুমি  ভাবছ  চাইছি  আমি  মনে  মনে  তোমার  নির্লজ্জ  উষ্ণতা
হয়ত  এটাই  সত্যি  আমার  ইচ্ছে  জাগে  আমার  উপরে  তোমার  শরীর চাদরের  আস্তরণ
জন্ম  নেবে  নতুন  আগুনের  শিখা  আর  অভূতপূর্ব  শিহরণ
ঘন সবুজ  শেওলায়   ঢাকা  এই  পুরনো  দেয়াল
আর বিছানায়  আঁকা  হবে  মায়াবী  স্বপ্নজাল
আঁধার  কালোতে  তোমার  উন্মত্ত  আহ্হবান
লাজুক  অবয়বে  আমার  কামনার  ঘ্রাণ
সকল  নিয়ম  ভেঙ্গে  ডাক যদি   তোমার  বক্ষ  মাঝে
আবার  অচেনা  তুমি  নির্বসনা   অসনগায়িত  সাজে
চারিদিক  তীব্র  শীতল  আর আমার  শরীরে পড়ে গরম  নিশ্বাস
মুহুর্তে  ভেঙ্গে  যাব  জীবনের  সব  বিশ্বাস
তোমার  পৃথিবী  ভুলে  একলা  আবার  বাস্তবের  পথে
সত্যের  বোঝাপড়া  শুধু   আজ  মিথ্যের  সাথে

No comments:

Post a Comment