Friday, August 14, 2015




ঠান্ডা লড়াই

এখনো  লড়ে চলেছি ………আমি  আর  তুমি
দুজনে  দুই দিকে  ……….কখনো  তোমার  দিকে  বা  কখনো  আমার  থেকে  মুখ  ফিরিয়ে
এভাবেই  ঠান্ডা  লড়াই  চলতে  থাকবে ,,,,,,,,,হয়ত   চলবে  আরো  বেশ  কয়েকটা  বছর .
নাহলে   বা  মাঝপথে  মুখ  ফিরিয়ে  চলে  যাবে  তুমি
উত্তরের  থাকবেনা  কোনো  প্রত্যুত্তর .....


প্রশ্নগুলো  বাতাসে  শুধু   ভাসতে  থাকবে .......বেলুন  এর  মত
যেমন   করে  প্রাণবায়ু  টুকু  বেরোলে  সেই  বেলুন  ও  কথায়  ঝরে  পড়ে
প্রেমের  চিহ্নটুকু  মিশে  যাবে  পথের  ধুলোয় ….
আর  সেই  প্রেম  জলে  ভেসে  জমা  হবে  কোন  হৃদয়ের  অন্ধকারে
ভালবাসা  আর  মন্দবাসার ফারাক  বিস্তর ....


যদি  আর হয়ত  নিয়েই  জীবন
ভেসে  চলছে  অনিশ্চয়তার  দোলাচলে …
উত্তর  খুঁজে  লাভ  নেই  তাই  কোনো  আসলে  প্রশ্ন  গুলোয়  worthless…….
আমরা  তো  এখনো  ভালোবাসি একে  অন্যকে  শুধু  বুঝতে পারিনা  কেউ
আসলে  আমি  তুমি  এখনো  চাদরে  ঢেকে  আছি  মুখ
প্রেম  যেন  কঠিন  প্রস্তর …

No comments:

Post a Comment