Friday, August 14, 2015


ফিরে যেতে চাই


বহুরুপী  তুমি  খুজেছি  তোমায়  সতসহস্রবার  
ছুটিয়া  গিয়াছি বহুদূর আর  স্বপ্নের  পারাবার
চেয়েছি  শুধু  তোমার  স্পর্শ  জনম  জনম  ধরে
ছিল  নিষিদ্ধ  এই  প্রেম  আমার  নীরবে  গিয়েছে  ঝরে
প্রাচীন  প্রেমের  ইতিহাসে  মুছে  গেছে  মোর  নাম
ছিন্ন  হেছে  গাথা  প্রেমহার  হারায়েছে  তার  দাম
তবু  মনে  রেখো বার বার এই চেনা পথ খানি ধরে
ফিরিয়া আসব শুধু  একবার  তোমাকে  পাওয়ার  তরে
প্রেমের  পিপাসা  পূর্ণ  হয়নি   অনন্তকাল  হতে
নিস্থর  ছাই আমি হয়ে গেছি তাই  ভাসিতে  পারিনি  স্রোতে
তবুও  আমার  রয়েছে  শপথ  তোমার মনের  মাঝে
পুরাতন  প্রেম  হারবেনা  কভু  ফিরিবে  নতুন  সাজে

No comments:

Post a Comment