পরাজিত
নাগরদোলার মতো ঘুরে ঘুরে বারবার এই দিন আসে ফিরে
পোড়া ছাই দিয়ে ঢাকা এই মন দগ্ধতার শিহরণ নগ্ন শরীরে
দরজায় কড়া নাড়ে কোন কবিসত্বা আর ভেতরে জেগে ওঠে এক কাপুরুষ
বর্শা ফলকের মতো জিব নেড়ে সাড়া দেয় এক অবয়বী অমানুষ
পকেট এ সাদাফুল আর মনে পুণ্যের লোভ
কবি তোমায় সবাই জানাবে প্রনাম তাও তোমার একরাশ ক্ষোভ
আজ তো তোমার দিন তাও পড়েছ তুমি কবিতায় ঢাকা
সবার মনে থাকার দিন শেষ বই এর পাতায় শুধু ছবি হযে থাকা
নুন আর পান্তার লড়াই এ নিহত বিবেক রার বিক্রিত বিশ্বাস
তোমার কাছে মিথ্যে প্রতিশ্রুতি আর নিজের মনে গোপন সন্ত্রাস
তোমার শান্তিনিকেতন ঢেকে গেছে বিষাক্ত ধুলায়
নিশব্দে রচে ওঠে জীবনের ঘৃণিত অধ্যায়
জ্ঞান অবজ্ঞান মুছে মুখ থুবরে পড়েছ তুমি সজোরে
পৃথিবীর পুস্পিত শয্যায় ধরেছে আগুন
হে আচার্য্য ভস্ম তুমি সময়ের ঘরে
চারিদিকে সব মাথা কাটা লাশ করে উলঙ্গ বিলাস
কবি তুমি মুখ লুকাও এখনো আসেনি সুদিনের আকাশ
Robiroshmi unmochito ek jagoroner choua
ReplyDeleteSamne Digonto Bistrito Poth – Ache Onek kichu Paoa
“Aji hote shotoborsho pore
Ke boshe poribe “tomar” kobitakhani”
Apekkha r jonmo ei hridhoyer nibire
Charaibeti..Shoto Shohosrro Jojon Dure