Wednesday, August 12, 2015

বারবনিতা


মাত্র কিছু  টাকা দিলে যাবে আমায় কেনা
হাজার মেয়ের মাঝে আমায় সহজে যাই চেনা

কখনো বা দাম বাড়িয়ে মান ইজ্জত সব হারিয়ে
বিকায় আমার দেহ থাকি আমি যে আনমনা
বিকাই আমার জান বিকাই আমার মান
আমি আজ বারবনিতা আমি বারাঙ্গনা
 

দিনের শেষে কাজের পরে
দেখি সব মেয়েরা ফিরছে ঘরে
আমার তখন কাজের শুরু  রঙিন  হলাম আমি

অনেক আমি হিসাব করে
বাজার থেকে  সস্তা দরে
নিজেকে  শুধু বেচার তরে মাঝ রাস্তায় নামি

পানের দোকান চলত বাবার
শুধু দুপুর রাতে জুটতো খাবার
তবু আমার ই দুটি চোখে স্বপ্ন ছিল ভরা

মনে পড়াশুনোর  ইচ্ছে ছুটে
শুনেছি পড়লে ভালো চাকরি জুটে
ভেবেছিলাম স্বপ্নটা কে সত্যি যাবে ধরা

দিদি আমার ভীষন কালো পেয়ে কপাল গুণে পাত্র ভালো
যা কিছু ছিল সব হারিয়ে বাবা দিদির বিয়ে দিলে
গরিবের আবার ভাগ্য নাকি পনের টাকা অনেক বাকি
দিদি কে তারা তুলবে ঘরে পনের টাকা পেলে

হটাত করে আমায় ফেলে বাবা আমার গেল চলে
চোখের জলে নিভলো আগুন এলাম দিদির বাড়ি

মরলো দিদি আগুনে পুড়ে  গেল স্বপ্ন ভেঙ্গে চুরে
এই দুনিয়ায় একলা আমি সবার সাথে আড়ি

চাকরি দেবার গল্প দিয়ে
দিদির বর আমায় নিয়ে
বেচলো আমায় গলির মাঝে পেল কযেক হাজার টাকা

শুতে হবে বাবুর সাথে
সবাই এসে যাবে লুটে
বিনিময়ে মিলবে টাকা মিলবে খাওয়াথাকা

আজ এভাবেই জীবন চলে
স্বপ্ন পুড়ে আগুন জ্বলে
পথ হারানো ক্লান্ত পাখি
নিজের সাথে একলা থাকি

"অন্ধ কানায় পথের ধারে
গান শুনিয়ে ভিক্ষে করে"
জীবন আমার গেছে পুড়ে
বুকের মাঝে রক্ত ঝরে
নিয়ে যাব আগলে করে একটুকু মান বাঁচার তরে
আর বাকি সব শূণ্য করে ফিরব আমি শূণ্য  ঘরে

2 comments:

  1. বাংলায় একটা কথা আছে "ভয়ঙ্কর সুন্দর" | অনেকটা সেই নিরিখে বিচার করে বলতে পারি - কবিতা টা পড়ে বুকটা মোচড় দিয়ে উঠলো | শব্দ চয়ন আর ভাষা অপূর্ব | অসম্ভব ভালো হয়েছে |

    ReplyDelete